বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা শনিবার থেকে অনির্দিষ্টকালেরম জন্য রেল ধর্মঘট ডেকেছে।
জানা গেছে, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মিহির কান্তি গুহসহ কয়েকজনকে মারপিট ও লাঞ্ছিতের প্রতিবাদে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের রেল ধর্মঘটের ডাক দেয়।
আরো জানা গেছে, শনিবার আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা মন্ডলের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রেখে দোকান-পাট ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রাখে। যে কারণে রংপুর থেকে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, সকাল ১১টার দিকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মিহির কান্তি গুহসহ অন্যান্য কর্মকর্তারা রংপুর রেলওয়ে স্টেশনে এসে সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অভ্যন্তরীণ একটি বৈঠক করছিলেন। এ সময় সেখানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল অনুগামী লোকলস্করসহ উপস্থিত হওয়ার পর এ ঘটনা ঘটে।
এমএনজে





