মানিকগঞ্জের হরিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল চালকসহ আরোহী।
বৃহস্পতিবার দিনগত রাত ১০ টার দিকে মানিকগঞ্জ-ঝিটকা সড়কের কৌড়ি এলাকায় এক দুর্ঘটনা তারা মারা যান।
নিহতরা হলেন- উপজেলার গালা গ্রামের মৃত জসিম মোল্লার ছেলে জহিরুল ইসলাম (২৩) ও একই গ্রামের ইউনুস আলীর ছেলে শাহ আলম (২২)।
হরিরামপুর থানার ওসি মুঈদ চৌধুরী বলেন, বিদেশফেরত জহিরুল ও অটোচালক শাহ আলম মোটরসাইকেল যোগে মানিকগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। দ্রুত গতির কারণে তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতদের লাষ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এমআর





