দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে টেকনাফে মডেল থানা পুলিশ।

শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রহমত উল্লাহ (৩৫) পৌর এলাকার পুরান পল্লান পাড়ার কালা মিয়ার ছেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সেলিমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে পৌরসভার হেচ্ছার খাল সংলগ্ন কালা মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় ৫০ হাজার ইয়াবাসহ রহমত উল্লাহকে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তি ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হবে বলেও জানিয়েছেন তিনি।

কেএইচ