দিনাজপুরের খানসামা উপজেলাসহ এর আশ-পাশের এলাকা এখন লোড সোডিং এর কবলে।মৌসুমের শুরু থেকেই বিদ্যুতের বিভ্রাট এখন চৈত্রের তাপদাহের সাথে পাল্লা দিয়ে বেড়েছে।এক দিকে বিদ্যুতের আসা যাওয়া অন্য দিকে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
প্রচন্ড তাপদাহের কারনে কোথাও যেন মিলছে না স্বস্তির দেখা।অন্য দিকে দিনের ২৪ ঘন্টার মধ্যে ২১ ঘন্টাই থাকছে লোড সেডিং ফলে মানুষের জনজীবন হয়ে উঠছে স্থবির।সেচের ভরা মৌসুমে এরকম লোড সেডিং এর কারনে কৃষকরা দিশেহারা।দিনের বেলা অতিরিক্ত তাপদাহের কারনে কেউ বাইরে অকারনে বের হচ্ছে না ।
বুধবার উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, হাট বাজারের অধিকাংশ দোকান পাট বন্ধ এবং বাজারের মানুষের সংখ্যা হাতে গোনা ক’জন।পাকেরহাট হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালে গরমের কারনে বিভিন্ন রোগের রোগীরা ভিড় জমাচ্ছে।কয়েক জন ভ্যান চালকের সাথে কথা বললে তারা জানান, প্রচন্ড তাপদাহের কারনে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না তাই তাদের জীবিকা অর্জনে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
এআই





