নোয়াখালীর চাটখিল উপজেলায় অপহরনের এক সপ্তাহপর খেজুরতলা এলাকা থেকে ভিকটিম সুলতানা আক্তার এ্যামি (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারী রিয়াজ (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে খেঁজুরতলা এলাকার একটি বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। অপহৃতা এ্যামি ওই উপজেলার নোয়াখলা ইউনিয়নের সিংবাগুরা গ্রামের মাইন উদ্দিনের মেয়ে। সে একই এলাকার একটি গালর্স স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী। অপহরণকারী রিয়াজ একই ইউনিয়নের সিংবাগুরা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
চাটখিল থানার ওসি (তদন্ত) আবুল খায়ের জানায়, গত ২৪ আগষ্ট সকালে এ্যামি ওই ইউনিয়নের সিংবাগুরা গ্রামের একটি গালর্স স্কুলের যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে পথে মধ্যে পূর্ব থেকে ওৎপেতে থাকা অপহরণকারী রিয়াজ এ্যামিকে জোরপূর্বক মাইক্রোতে তুলে নিয়ে অন্যত্র চলে যায়। অপহরনের পরদিন সকালে ভিকটমের মা লাকী বেগম বাদী হয়ে চাটখিল থানায় একটি জিডি করেন।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চাটখিল উপজেলার খেজুরতলা এলাকার একটি বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে। পরে চাটখিল থানায় অপহৃতার মা বাদী হয়ে একটি অপহরণ মামলা করেন। তিনি আরোও জানান, ভিকটিমকে মেডিকেল টেষ্টের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এমবিএইচ





