কালবৈশাখী ঝড়ে পাবনা সদর থানাসহ বিভিন্ন স্থানে ফসল, আম, লিচু গাছ ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
সোমবার সকাল ৬টার দিকে হঠাৎ করে ঝড় শুরু হয়।
প্রচণ্ড ঝড়ে সদর থানার গয়েশপুর, হামিদপুর, জোয়ারদহ, চকউগ্রগড়, জয়কৃষ্ণপুর, মৌগ্রাম, আটঘরিয়া থানার চৌকিবাড়ী, গোপালপুর, ত্রিমোহন, একদন্ত, পরানপুর হিদাশকোলসহ বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়ি, উঠতি পাকা ধান, লিচু ও আম গাছ ভেঙে গেছে।
ঝড়ের সময় অনেক স্থানে বৈদ্যুতিক তার ও খুঁটি ভেঙে ও হেলে বিপদজনক অবস্থায় রয়েছে।
আধা ঘণ্টাব্যাপী চলা এই ঝড়ে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।
ঝড়ে সদর থানার গয়েশপুর, হামিদপুর, জোয়ারদহ, চকউগ্রগড়, জয়কৃষ্ণপুর, মৌগ্রাম, আটঘরিয়া থানার চৌকিবাড়ী, গোপালপুর, ত্রিমোহন, একদন্ত, পরানপুর হিদাশকোলসহ বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়ি, উঠতি পাকা ধান, লিচু ও আম গাছ ভেঙে গেছে।
জোয়ারদহ গ্রামের লিচু বাগানের মালিক আব্দুস সোবহান জানান, ঝড়ে তার বাগানের সব গাছ ভেঙে গেছে। এতে প্রায় আট থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এমনিভাবে এ এলাকার অধিকাংশ লিচু চাষীর লাখ লাখ টাকার লিচু নষ্ট হয়েছে।
ক্ষতিগ্রস্থরা জানান, কালবৈশাখী ঝড়ে তাদের এলাকায় কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। ঝড়ের সময় অনেক স্থানে বৈদ্যুতিক তার ও খুঁটি ভেঙে ও হেলে বিপদজনক অবস্থায় রয়েছে।
এমকে





