রাজধানীর পূর্ব রামপুরা এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় জালাল উদ্দীন (৯) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জালাল ময়মনসিংহ জেলার ফুলপুর থানার তারাকান্দা এলাকার আতস আলীর ছেলে। সে পূর্ব রামপুরা হাইস্কুল গলিতে অবস্থিত আনোয়ার উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র।

ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওই মাদ্রাসার শিক্ষক মাহমুদ হাসান জানান, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাদ্রাসার সামনের রাস্তায় একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হয় জালাল। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

জেডআই