রাজবাড়ী জেলা সদরের গোয়ালন্দ মোড় এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই কেজি ৪০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বেনাপোল থেকে ঢাকাগামী নৈশ কোচে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার আটক করা হয়।
রাজবাড়ী ডিবি পুলিশের এএসআই আব্দুর রহিম জানান, বেনাপোল থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজবাড়ী জেলা সদরের গোয়ালন্দ মোড় এলাকায় পৌঁছালে তাতে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ।
এ সময় দুই ভারতীয় নাগরিক বিকেন দাস সিং ও মনমোহন সিং এর লাগেজ তল্লাশি করে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার ও দু’টি রুল উদ্ধার করে। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
ঢাকা,২১ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





