মাদারীপুর সদর উপজেলার মাদ্রা এলাকায় সোমবার সকালে মাজেদ মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাজেদ মোল্লা মাদ্রা এলাকায় আসলে স্থানীয় কিছু লোক তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, চলতি বছরের ১৩ সেপ্টেম্বর রাতে আজিজুল নামে এক যুবক চরমপন্থিদের গুলিতে নিহত হন।

ওই হত্যাকাণ্ডের সঙ্গে মাজেদ জড়িত দাবি করে সোমবার তাকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত মাজেদ সদর উপজেলার পশ্চি মাদ্রার বাসিন্দা।

মাদারীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ খান জানান, মাজেদ মোল্লা সকালে মাদারীপুর শহর থেকে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে যাচ্ছিলেন।

এসময় তাকে এলাকাবাসী পিটিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

এআর