চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট ব্রিজ এলাকা থেকে ৬টি অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর ৪টার দিকে তাদেরকে আটক করা হয়।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কালুরঘাট ব্রিজ এলাকা থেকে ৬টি অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়েছে।আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে। ’
ইআর





