কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় তিনতলা একটি ভবন হেলে পড়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার ভাগলপুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ভাগলপুরে ১৯৮৬ সালে স্থাপিত একটি ভবন দুপুরে পশ্চিম দিকে হঠাৎ কমপক্ষে ৬ ইঞ্চি হেলে পড়েছে। এ ভবনে বাসা ভাড়া, টিসিএল কোম্পানির একটি শো-রুমসহ ৩টি দোকান রয়েছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জানান, ভবনটি হঠাৎ হেলে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।
বাজিতপুর উপজেলায় ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এ ভবনের সবাইকে সন্ধ্যার মধ্যে মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে। মালামাল সরিয়ে নিলে ভবনটি সিলাগালা করা হবে।
কেএইচ





