গাইবান্ধার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াতের দুই কর্মীসহ ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ কট্রোলরুম অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, নাশকতার মামলায় পলাশবাড়ী থানায় জামায়াতের দুই কর্মী এবং সদর, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি,

গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানা ও অন্যান্য অপরাধমূলক মামলায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, নাশকতা মামলায় দুই জনসহ অন্য মামলায় ২৬ জনকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এআর