সোমবার (৪ জুলাই) সকাল ৮টায় গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। এরপর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় সেতুর টোল দিয়ে উঠেন পদ্মা সেতুতে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা ব্রিজের মাঝামাঝি গিয়ে সন্তানদের নিয়ে কিছু সময় পার করেন। সকাল সোয়া ৯টার দিকে জাজিরা প্রান্তে যান এবং সেখানে ফলকের সামনে কিছু সময় দাঁড়ান তিনি। এরপর
অল্প সময় বিশ্রাম নেন জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ এ।

এইচএন