পুলিশের জন্য রাশিয়া থেকে ৪২৮ কোটি ১২ লাখ ৪৯ হাজার ৩১৬ টাকা ব্যয়ে দুইটি হেলিকপ্টার কিনছে সরকার।

বুধবার (২৭ অক্টোবর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন সাংবাদিকদের এই তথ্য জানান।

সামসুল আরেফিন জানান, সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ জননিরাপত্তা বিভাগের আওতাধীন পুলিশ অধিদফতর রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান জেএসসি ‘রাশিয়ান হেলিকপ্টার’র কাছ থেকে এমআই-১৭১এ২ মডেলের দুটি হেলিকপ্টার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব বলেন, বৈঠকে অনুমোদিত অন্য প্রস্তাবগুলো হলো- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্পের নির্মাণ কাজ জয়েন্টভেঞ্চার বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েট লিমিটেড ও ইলেকট্রো গ্লোবাল এবং জয়েন্টভেঞ্চার মাহেন্দ্র বেসিন পাওয়ার লিমিটেড (এমবিপিএল) এবং অ্যাডভান্স টেকনোলজি কনসোর্টিয়াম লিমিটেডের (এটিসিএল) কাছ থেকে দুটি প্যাকেজের পূর্ত কাজ ১০০ কোটি ৬১ লাখ ১৫ হাজার ১৩৩ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এমবি