মাছ ধরাকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ মনির হোসেন (৩৭) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭ জন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনির যুবলীগে কর্মী বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সন্দ্বীপ উপজেলার সারিকাইত জেলেপাড়া নামক এলাকায় মাছ ধরা নিয়ে রহমান গ্রুপ ও সমির গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবলীগকর্মী মনির হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সংঘর্ষের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এআর





