চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ড গোসাইলডাঙ্গা উপনির্বাচনে ২০দলীয় জোট মনোনীত প্রার্থী আলহাজ্জ্ব ইকবাল শরীফের সমর্থনে এলাকায় গণ সংযোগ ও মিছিল।
শুক্রবার বাদে আছর থেকে বাদে এশা পর্যন্ত নিমতলা-গোসাইলডাঙ্গা এলাকায় প্রচারনা ও গনসংযোগ মিছিল কর্মসূচী পালন করা হয়।
এসময় চট্টগ্রাম মহানগরী দক্ষিন ছাত্রশিবির সেক্রেটারি ইমরানুল হক শ্রমিক নেতা আদনান ইসলাম শিবির নেতা জাহেদুল ইসলাম' ডাঃ হাবিবুর রহমান' মোরশেদ হোসাইন' মহিউদ্দিন'সায়েদ মমুহাম্মদ ইব্রাহীম'পারভেছ আলমসহ প্রমুখ নেতৃবৃন্দ প্রচারনায় অংশ নেন।
নেতৃবৃন্দ নিমতলা গোসাইলডাঙ্গা বন্দর এলাকার বিভিন্ন আবাসিক এলাকা, বাজার এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ২০দলীয় জোটের মনোনিত প্রার্থী ইকবাল শরীফের ঠেলাগাড়ির মার্কার পক্ষে গনসংযোগ মিছিল ও প্রচারকাজ চালায়।
পথসভায় নেতৃবৃন্দ ইকবাল শরীফ কে সকলের মুল্যবান রায় প্রদান করে গোসাইলডাঙ্গা নিমতলা কে একটি আধুনিক ওয়ার্ডে পরিনত করার সুযোগ দিতে আহবান জানান।
মাসুম/এএস





