রাজধানীর নতুনবাজার এলাকায় স্বামীর সহযোগিতায় এক গৃহবধূ গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

রোববার ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গৃহবধূর (আনুমানিক ২২) অভিযোগ, তার স্বামীর নাম আলাউদ্দিন আজাদ। তারা নতুনবাজার খিলবাড়ি টেক এলাকায় থাকতেন। কিছুদিন আগে তিনি তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেন। এরপর থেকে তিনি মিরপুরে খালার বাসায় থাকছিলেন। কয়েকদিন আগে স্বামী তাকে ফুসলিয়ে নতুনবাজারে ফারুক মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে নিয়ে আসে। এরপর গত শুক্র (১৭ এপ্রিল) ও শনিবার (১৮ এপ্রিল) ফারুকসহ চারজন তার হাত-পা বেঁধে গণধর্ষণ করে এবং ভিডিও করে।

ওই চারজন হলো সবুজ (২৮), ফারুক (৪০), শফিউল্লাহ (৪০) ও কাজী (৪০)।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তবে ভাটারা থানার অফিসার ইন চার্জ (ওসি) নুরুল মোকতাকিন বলেন, তারা এ ধরনের কোনো অভিযোগ পাননি।

কেএইচ