তাদেরকে বাধা দিতে গেলে এলোপাতাড়ি পিটিয়ে ৩০বাড়িতে বসত ঘর হামলা ভাংচুর, অগ্নি সংযোগ করে আহত করছে ৩০ জনকে। নগদ টাকা ও মালামাল সহ ১০ লাখ টাকা লুট ও ক্ষতি করছে।

শুক্রবার সকাল ৮টা থেকে ৩ ঘন্টা ব্যাপী ওই ২ ইউনিয়নের আ'লীগের সমর্থক পরাজিত মেম্বার আবু বকর সিদ্দিক মিজান মাঝি হেরে যাওয়ার পেছনে তার প্রতিপক্ষ পরাজিত মেম্বার অলী উল্যাহকে ও মোহাম্মদপুর ইউনিয়নের বিজয়ী মেম্বার আলী আকবর বাবুল প্রতিপক্ষ পরাজিত মেম্বার নুর আলমের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে এ ঘটনা ঘটায়। আহতদের মধ্যে নবম শ্রেণির ছাত্রী তানিয়া (১৪), শামছুন নাহার (৩৫), কাজল (২২), আলমগীর হোসেন (২৫), রফিক (৩০), জাহাঙ্গীর আলম (২২), নুর কালাম (৩৫), রফিক (২৫), রাশেদা বেগম (২৫), শামছুদ্দিন (৩৫), হৃদয় (৮) ও রিপাত (১০) কে সহ অপরদের নোয়াখালী জেনারেল হাসপাতাল বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ২নং চরবাটা ইউনিয়নে আ'লীগের সমর্থক আবু বকর সিদ্দিক ইউনিয়ন নির্বাচনে হেরে গিয়ে তার প্রতিপক্ষ পরাজিত অলী উল্যাহকে দায়ী করছে। আবু বকর সিদ্দিক নির্বাচনে পরাজিত হয়ে ক্ষিপ্ত হয়ে তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের কামাল শিকাদার, জাকের হোসেন, মাঈন উদ্দিন, জাফর উল্যাহ, মিঠু সহ ৩০-৩৫ জন হামলা চালিয়ে এ ঘটনা ঘটায়।

অপর ঘটনায় মোহাম্মদপুর ইউনিয়নে ৯নং ওয়ার্ডের বিজয়ী আলী আকবর বাবুল তার প্রতিপক্ষ পরাজিত মেম্বার নুর আলমের সমর্থকদের ভাড়াটিয়া ১০-১২ জন সন্ত্রাসীদের নিয়ে বসত বাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগ করে আহত করছে শিশু ও মহিলা সহ অপরদের।

এদিকে চর জব্বর থানার ওসি নিজাম উদ্দিন জানান, নির্বাচনোত্তর পরাজিত মেম্বার তার প্রতিপক্ষ মেম্বার প্রার্থী'র সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর করে আহত করছে। থানায় এখনো মামলা হয়নি।

 

এমআইএস।