চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চারটি অনুষদের বিভিন্ন বিভাগসমূহে স্নাতক কোর্সে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল শনিবার প্রকাশিত হয়েছে। গত ০৫ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল পাওয়া যাচ্ছে চুয়েটের ওয়েবসাইটে (www.cuet.ac.bd)।
ভর্তি সংক্রান্ত তথ্য জানার জন্য অফিস চলাকালীন ০১৮১৯০৩৩৬৬৯ ও ০১৫৫০৬০২৩৩৩ এবং ০৩১-৭১৪৯১১ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে সাক্ষাৎকারের জন্য উপস্থিত না হলে ভর্তির যোগ্যতা বাতিল হবে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ২৯ নভেম্বর মঙ্গলবার থেকে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট http://www.cuet.cloudonebd.com অথবা http://cuet.ac.bd/admission এ পাওয়া যাবে। কোনো পরীক্ষার্থীকে চিঠির মাধ্যমে জানানো হবে না
মাসুম/জেড





