গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা থেকে বিমানবন্দর পর্যন্ত মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট এড়াতে আজ থেকে গাজীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ (২০ জুন) রোববার সকাল ৭টা ১৫ মিনিটে গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে তুরাগ ট্রেন ছেড়ে যায় এবং টাঙ্গাইল কমিউটার ট্রেন ৮টা ২০ মিনিটে ছেড়ে যায়।
গাজীপুরের জয়দেবপুর জংশন স্টেশনের মাস্টার মো: রেজাউল ইসলাম জানান, করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে বন্ধ থাকা ট্রেনগুলোর মধ্যে রোববার থেকে কমিউটার ট্রেন ৩টি চলাচল করবে। প্রতিদিন গাজীপুর থেকে সকাল ৭টা ১৫ মিনিটে তুরাগ ট্রেন ছেড়ে যাবে ঢাকার উদ্দেশে আর ঢাকা থেকে ছাড়বে বিকেল ৫টা ২০ মিনিটে। কালিয়াকৈর ডেমু ট্রেন গাজীপুর ছেড়ে যাবে বিকেল ৫টা ৩০ মিনিটে। পরদিন ঢাকা থেকে ছাড়বে দুপুর ১টা ৫০ মিনিটে। টাঙ্গাইল কমিউটার ট্রেন সকাল ৮টা ২০ মিনিটে গাজীপুর থেকে ছেড়ে যাবে আবার ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টায়।
এদিকে, শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের সংস্কারকাজ দুদিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক ও সেতু বিভাগের সচিব মো: আবু বকর সিদ্দিক। তিনি বিআরটি প্রকল্পের চলমান কাজ পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান।
এমবি





