ঝালকাঠির রাজাপুরে চোর সন্দেহে এলাকাবাসী মনির হোসেন  নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। ঘটনটির রাজপুর উপজেলা ছোট কৈবর্তখালী গ্রামে বূধবার রাত সাড়ে ৪টার ওই এলাকার স্কুল শিক্ষক হাবিব ফরাজীর ঘরে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে শিক্ষক পরিবারের দাবি তাদের ঘরে ঢুকে চুরি করতে গেলে এ ঘটনা ঘটে। অন্যদিকে মনিরের পরিবার বলছে এটা সাজানো নাটক। তাকে পূর্ব শত্রুতার জেরে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এলাকার দু’জনকে আটক করেছে। তাদের পরিচয় জানায়নি পুলিশ।

রাজাপুর থানার ওসি (অপারেশন) এজেডএম মাসুদুজ্জামান জানান, উপজেলা ছোট কৈবর্তখালী গ্রামে বূধবার রাত সাড়ে ৪টার সময় এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হাবিব ফরাজীর ঘরে ঢুকে চুরি করতে গেলে ঘরের লোকজন টের পেয়ে যায়। কৈশলে তাকে আটক করে ডাক চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসে। পরে এলাকাবাসী মনিরকে প্রচুর মারধর করলে সে গুরুতর আহত হলে তাকে রাজপুর উপজেলা স্বাস্থ্য কম্প্রেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মনির মারা যায়।

তবে মনিরের ভাই ইব্রাহিম জানায়, মনির বরিশাল থাকে। তাকে কালকে ফোন করে ডেকে আনা হয়েছিল। ভোর রাতে এই ঘটনা শুনতে পান। তারা এ ঘটনায় একটি হত্যা মামলা করবেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন বলে জানান রাজাপুর থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান।

প্রাথমিকভাবে মনে হচ্ছে মনিরকে পিটিয়ে মারা হয়েছে। তবে ঘটনাটি তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। নিহত মনির ছোট কৈবর্তখালী গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

জেএ