বহুমাত্রিক লেখক ও সহযোগী অধ্যাপক রতনতনু ঘোষের মরদেহ বাংলা একাডেমিতে প্রবেশ করতে দিচ্ছেন না একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আনোয়ার হোসেন।
তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (৪ অক্টোবর) ১১টার দিকে তার মরদেহ বাংলা একাডেমির উদ্দেশে নিয়ে আসা হয়। কিন্তু মরদেহ বাংলা একাডেমির ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন না ভারপ্রাপ্ত মহাপরিচালক।
গত সোমবার (৩ অক্টোবর) সাড়ে ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তেজগাঁও শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রতনতনু ঘোষ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে লেখালেখি করেছেন। কবিতা, প্রবন্ধ, গল্প, উপন্যাস রচনার পাশাপাশি তিনি প্রথম সারির দৈনিকগুলোতে নিয়মিত কলাম লিখতেন। লেখালেখি ছাড়াও তিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজে দীর্ঘ ২৫ বছর ধরে শিক্ষকতা করছিলেন।
এমএনজে





