খুলনা শহরতলীর সোনাডাঙ্গা থানাধীন ছোটবয়রা এলাকা থেতে পুলিশ দিপালী অধিকারী (৩৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে।
সোনাডাঙ্গা থানার পুলিশ শনিবার দুপুর ১২টায় নগরীর ছোট বয়রা সরদার পাড়ার তালাবদ্ধ বাসা থেকে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে এলাকাবাসী জানায়, তালাবদ্ধ বাসা থেকে পঁচা গন্ধ আসায় পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সোনাডাঙ্গা থানার ওসি মারুফ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে শেফালীর স্বামী কালিদাশ অধিকারী তাকে হত্যা করে একমাত্র সন্তান নিয়ে দুই দিন আগে ভারতে পালিয়ে গেছেন। তবে ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





