বাংলাদেশ ও ভারতের মধ্যকার ‘এয়ার বাবল ফ্লাইট’ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর্যবেক্ষণের কারণে আটকে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

গতকাল রোববার (২২ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে এ কথা বলেন পররাষ্ট্রসচিব।

সচিব বলেন, নীতিগতভাবে দুই দেশের সরকার ফ্লাইট চালানোর পক্ষে। তবে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু পর্যবেক্ষণের কারণে ফ্লাইট চালু বন্ধ রয়েছে। দু’একদিনের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিল্লি যাচ্ছেন। সেখানে তিনি বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বসে বিষয়টি সমাধান করবেন বলে আশা করছি।

মাসুদ বিন মোমেন আরও বলেন, বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের হার কমে যাচ্ছে। সুতরাং ফ্লাইট চালুতে সমস্যা দেখি না।

এবিএস