রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় তেলবাহী লরি উল্টে দু'জনের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই এলাকার মেরাদিয়া বাঁশপট্টি নাগদার পাড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চি করেছেন।
কেএইচ





