যাত্রীবাহী একটি নৈশবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অনন্ত ৩০ যাত্রী আহত হয়েছেন।

কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলখানা মোড় এলাকায় বুধবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বাস দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, নেত্রকোণা জেলার কেন্দুয়া হতে নৈশবাসটি চট্টগ্রাম যাচ্ছিল। কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের সদর উপজেলার নতুন জেলখানা মোড়ে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করতে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারায়।

জেএ