দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায় বীরেন্দ্র নাথ রায় নামে এক হোমিওপ্যাথিক পল্লি চিকিৎসককে গুলি করেছে দূর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ঘটনা ঘটেছে।
চিকিৎসক বীরেন্দ্র নাথের বাড়ী রানীরবন্দরের রানীপুর এলাকার ইছামতি কলেজ মোড়ের নাপিত পাড়ায়।
জানা গেছে, রানীরবন্দর বাজারের ওষুধ ব্যবসায়ী হোমিওপ্যাথিক চিকিৎসক বীরেন্দ্র নাথ রায় তার দোকান বন্ধ করে বাই-সাইকেলযোগে বাড়ীর নিকটে আসলে দূর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা আহত বীরেন্দ্র নাথকে রাতেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বীরেন্দ্র নাথ এর স্ত্রী শোভা রানী জানান, রংপুর মেডিকেলে চিকিৎসাধীন বীরেন্দ্র এখন সুস্থ্য রয়েছেন এবং কথা বলছেন।
তিনি জানিয়েছেন, বাড়ীর কাছেই বিপরীত দিক থেকে আসা কিছু দূর্বৃত্ত পেছন থেকে পিঠে গুলি করে পালিয়ে যায়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অমরা খবর পাওয়ার সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করেছি।
এমকে





