দেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা রাখায় আমদানি-রপ্তানি কার্যক্রম বেড়েছে।
কাস্টমস ও বন্দরের কর্মকর্তা কর্মচারীরা দ্বিতীয় দিনের মত রাতে বন্দর ও কাস্টমস খোলা রেখে পণ্য খালাশ দিয়েছে বন্দর থেকে। রাত দিন খোলা রাখায় বন্দরে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য। আফিসাররা দুই শিফটে ভাগ হয়ে দায়িত্ব পালন করেছেন।
নিরাপওার স্বার্থে বন্দর ও কাস্টমস সহ পুলিশ ও বিশেষ করে বিজিবি নোমাসল্যান্ড ও বন্দরে টহল জোরদার করেছে। গত ২ই আগষ্ট রাত ১২ টা থেকে ২৪ ঘন্টায় রাজস্ব আদায় হয়েছে ১৩ কোটি ৪৮ লাখ টাকা। রাত ১ টা পর্যন্ত দু’দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য ছিল তুঙ্গে।
ভারত থেকে এ সময় ৩৬৩ ট্রাক মালামাল আমদানি হয়েছে ও রপ্তানি হযেছে ৭৪ ট্রাক মালামাল। অন্যান্য দিনের তুলনায় পণ্য আমদানি বেড়েছে।
তবে বন্দর এলাকায় বিদ্যুৎ সরবরাহ ভেংগে পড়ায় নিরাপওা ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।
নাসির/জেড





