অবশেষে 'চিরকুমার' নাম ঘুঁচে যাচ্ছে রেলমন্ত্রী মুজিবুল হকের। ৬৭ বছর বয়সে এসে বিয়ে করতে যাচ্ছেন তিনি। ছয় মাস আগ থেকে এ নিয়ে গুঞ্জন চললে সেটি এখন বাস্তবতায় রুপ নিচ্ছে। এরই মধ্যে বিয়ের প্রথম ধাপ আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। বর মুজিবুল হক ও স্ত্রী হনুফা আক্তার রিক্তার গায়ে হলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে গায়ে হলুদ অনুষ্ঠানে সোনালী রঙের কাতান পাঞ্জাবী পড়ে মঞ্চে এসেছিলেন বর মুজিবুল হক। ফুলে ফুলে সেজেছিলেন কনে হনুফা আক্তার। বর ও কনের গায়ে হলুদ লাগাতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সরকারের মন্ত্রী, এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও দুই পরিবারের সদস্যররা।

ছবিতে দেখা যাক মুজিবুল হক ও রিক্তার গায়ে হলুদ অনুষ্ঠান।


 

 

 

 

 

 

 

প্রসঙ্গত: শুক্রবার কুমিল্লায় কনের বাড়িতে আকদ সম্পন্ন হবে। ১৪ই নভেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের ২ নম্বর এলইডি হলে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা।

২৯ বছর বয়সী হনুফা বেগম রিক্তার সঙ্গে রেলমন্ত্রীর পরিচয় গত তিন বছর ধরে। তবে ঘনিষ্ঠতা বাড়ে কয়েক মাস আগে। হনুফার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার দুল্লাই ইউনিয়নের মিয়াখোলা গ্রামে। তবে তিনি থাকেন রাজধানীর ফার্মগেটে। তার বাবার নাম মৃত হামিদুল্লাহ মুন্সী।

জেডআই