চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রবে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন স্থানীয়রা। কুকুর নিধনে কোনা কার্যকর ভূমিকা পালন করছে না পৌর কর্তৃপক্ষ।
শহরের প্রতিটি রাস্তায় কুকুরের অবাধ বিচরণে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ পথচারীরা বেকায়দায় পড়ছেন। তাই অবিলম্বে কুকুর নিধন অভিযান শুরুর দাবি জানিয়েছেন।
অন্যদিকে, শিবগঞ্জ ও ভোলাহাটেও বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার দাদনচক ও বালুটুঙ্গী গ্রামে একই দিনে নয়জনকে কুকুরে কামড়ায়। ক্ষিপ্ত এলাকাবাসী ওইদিন ৯ টি কুকুরকে পিটিয়ে মারে।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





