বিশ্বব্যাপী সাস-ক্যাবল প্রতিস্থাপনের জন্য বৃহস্পতিবার রাত ১২টা থেকে ২৪ ঘণ্টা চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আব্দুল হাকিম গণমাধ্যমকে জানান, সার্ভারের কার্যক্ষমতা উন্নয়নের জন্য ওরাকল বিশ্বব্যাপী সাস-ক্যাবল প্রতিস্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে চট্টগ্রাম কাস্টমস হাউজের ‘এক্সাডাটা’ সার্ভারের সাস-ক্যাবল প্রতিস্থাপনের জন্য ওরাকল অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম বন্ধ থাকবে।
ফলে শুল্ক বিভাগে কোনো মেনিফেস্টো, বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল, পণ্য খালাসসহ অন্য কার্যক্রম করা যাবে না।
ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





