রাজশাহীর নওগাঁ সীমান্তে দুই বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আজ বুধবার ভোরে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- মাহাবুর রহমান (২৮) ও মোজাম্মেল হক (৩০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি-১৪ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খিজির খান সাংবাদিকদের জানান, নওগাঁর সাপাহার উপজেলার কলমিডাঙ্গা এলাকার সীমান্ত দিয়ে ভারতে ঢুকলে বিএসএফ তাদের আটক করে। তারা সীমান্তের ২৪০ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতে গরু আনতে যাচ্ছিলেন।
অবৈধ প্রবেশের অভিযোগে সনঘাট বিএসএফের টহল দল তাদের আটক করে। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছে।
এমবি





