রাজধানীর যাত্রাবাড়ীর ধনিয়া কলেজের সামনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি বয়স আনুমানিক ৫০ বছর।

বুধবার (২৯ মার্চ) দিবাগত রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এমবি