দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ফার্মগেট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে শেরেবাংলা নগর থানা ২০ দলের নেতাকর্মীরা।

শনিবার সকাল ৯টায় ফার্মগেটের বিজ্ঞান কলেজ সংলগ্ন রাস্তায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ২০ দলের নেতারা বিরোধী নেতাকর্মীদের হত্যা, হামলা, মামলা বন্ধ করে সরকারকে অবিলম্বে পদত্যাগ করে সবার অংশগ্রহনে একটি সুষ্ঠু নির্বাচন দেয়ার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে ২০ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইআর