মোবাইল ফোনে হুমকি ও ভয়ভীতির মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে র্যাব-৪।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান মিজান ব্রেকিংনিউজকে জানান, আজ (শনিবার) বেলা ১১টায় কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
এসএম





