রাজধানীর চানখাঁরপুলে টিবি হাসপাতালসংলগ্ন জমিতে বার্ন ইনস্টিটিউট স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। ওই জায়গায় ইনস্টিটিউট স্থাপনে আইনগত কোনো সমস্যা নেই বলেও জানান তিনি।

সচিবালয়ে রোববার বার্ন ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে জমি অবমুক্তকরণ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সভাপতিত্বকালে এ কথা জানান তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছা ও নির্দেশনা অনুযায়ী এই জায়গায় বার্ন ইনস্টিটিউট তৈরি করতে হবে। দ্রুত পরিচ্ছন্নতা অভিযান শুরু করে ইনস্টিটিউট নির্মাণের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে করতে হবে।

বৈঠকে পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, পূর্ত সচিব মঈনুদ্দীন আবদুল্লাহ, ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, ডা. সামন্ত লাল সেন, বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, পূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেএইচ