বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক খোরসেদসহ ১৪ আইনজীবীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে সুপ্রীম কোর্টের মাজার গেট থেকে তাদের আটক করা হয়। তারা সবাই সারাদেশে অপহরণ, গুম ও খুনের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। সকালেই গুম ও খুনের প্রতিবাদ এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে আইনজীবীদের সমাবেশ বাধা দেয় পুলিশ। একই সাথে তালা দেওয়া হয়েছে কোর্টের সবগুলো গেইটে।
সকাল ১০টায় সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ৯টা পর্যন্ত কোনো প্রস্তুতি লক্ষ্য করা যায়নি। তবে এ সময় কয়েশ আইনজীবীকে সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে দেখা গেছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400916497.jpg[/img]
২ জন মহিলা আইনজীবীসহ আটক ১৬ আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট মোর্শেদা আক্তার শিল্পী ও পারভীন সুলতানা, জহিরুল হাসান মুকুল, কামরুল হাসান, আতাউর রহমান, শাহাদাত হোসেন, এএসএম মাসুদ হোসেন, আবু মাসুদ, ওবায়দুল্লা তারেক, ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোসলেম খান, খোরশেদ আলম, রমজান আলী, আবিদুর রহমান, আনিসুর রহমান, মাহাবুবুর রহমান খান ও আরিফ আহম্মেদ।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400916554.jpg[/img] 
এদিকে আইনজীবী ও সাধারণ জনগণের কাউকেই কোর্টে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে গতকাল রাতে যেকোনো মূল্যে আজকের এ সমাবেশ করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছিল।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]/[b]/এনএস[/b]