দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করে এককভাবে স্বাধীনতা দিবস পালন করেছে মুক্তিযোদ্ধারা।

স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক মুক্তিযোদ্ধাদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও তাঁর ঘনিষ্ঠ লোকজন দিয়ে সাবেক কমান্ডারের বিরুদ্ধে করা একাধিক মামলার প্রতিবাদ জানিয়ে উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেন মুক্তিযোদ্ধারা।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করেন মুক্তিযোদ্ধারা।

সাবেক ডিপুটি কমান্ডার আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সহকারী কমান্ডার তাহের উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহম্মেদ, এমদাদুল হক, আব্দুর রাজ্জাক চৌধুরী প্রমূখ।

এসময় মুক্তিযোদ্ধারা বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের স্বপক্ষের হলেও স্থানীয় সাংসদ শিবলী সাদিক মুক্তিযোদ্ধাদের ব্যাপারে কোন ভূমিকাই রাখেন না। সাবেক কমান্ডারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার না করা পর্যন্ত এবং বর্তমান সাংসদ শিবলী সাদিক যতদিন এই আসনে সংসদ সদস্য থাকবে ততদিন প্রশাসনের কোন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করবে না বলে উক্ত সভায় জানানো হয়।

সিঙ্কঃ মোস্তাক আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা, বিরামপুর, দিনাজপুর।

মোঃ সামিউল আলম/এসএম