মহান স্বাধীনতার প্রথম ঘোষণা দেন তৎকালীন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা হান্নান শাহ। তিনিই প্রথম বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সন্ধ্যায় জাতীয় বেতার ভবনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বেতার কেন্দ্র স্বাধীনতার পক্ষে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। এ বেতারের মাধ্যমে স্বাধীনতার যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল বাংলার সাধারণ জনতা।

তিনি আরো বলেন, স্বাধীনতার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাকিস্তান বেতার থেকে বাংলাদেশ বেতার নামকরণ করেন। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর এই নাম পরিবর্তন করে রেডিও বাংলাদেশ নাম করা হয়।

এসএইচ