গ্রাম-বাংলার পিঠা-পার্বণে পিঠা খাওয়ার যে কি আনন্দ তা কি ভোলা যায়,তারই মনে করে দেয় প্রেসক্লাবের কাবাব হাউজের সবুজ চত্বরের অনুষ্ঠিত ওই পিঠা উৎসব।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই পিঠা উৎসব। আর সাথে রয়েছে ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মান্নার দে’র গান রিজিয়া পারভিনের কন্ঠে তখন। আর এই সময় প্রেসক্লাবের সদস্যরা নানা ধরণের পিঠা খাচ্ছেন আর রিজিয়া পারভিনের গান উপভোগ করছেন।
সবার হাতে বিবি খানা, পাটিশাপটা, তিল পানির, নকশী, সূর্যমুখী, মালপোয়া, রসফুল, ফুল, নারিকেলের নাড়ু, লবঙ্গলতিকা, নারকেল ঝুরি, চিতই, ভাপা, ঝালপিঠাসহ রকমারি পিঠা।
শত ব্যস্ততার মধ্যেও সকাল থেকে দুপুর অবধি এই পিঠা উৎসবে প্রেসক্লাবের সদস্যরা পরিবার পরিজন নিয়ে ফুরফুরে মেজাজে ছিলেন। আমারদেশ পত্রিকার সাংবাদিক বাছিল জামাল। পিঠা উৎসবে সঙ্গে করে এসেছেন সহধর্মীনি সাবিহা সুলতানা, মেয়ে ইফাত জামিল ও আব্দুল্লাহ সাবিহকে।
পিঠা উৎসবে অংশ নেওয়া প্রসঙ্গে সাবিহা সুলতানা টাইম নিউজকে বলেন, শত ব্যতস্তার মধ্য দিয়ে সময় পার করতে হয়। কিন্তু পিঠা উৎসবে উপলক্ষে সবাই এক হতে পেরে অনেক ভালো লাগছে। এই পিঠা উৎসব দেখে মনে হচ্ছে বাবার বাড়িতে শীতের পিঠার দাওয়া খেতে এসেছি।’
পিঠা উৎসব উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ। সবুজ বলেন, এবার পিঠা উৎসব একটু দেরীতে হলো। রাজনৈতিক অস্থিরতা ও শীতের প্রকোপ কমে যাওয়ার কারণে এমনটি হয়েছে।
সব থেকে বড় কথা দেরীতে হলেও আমরা পিঠা উৎসব করতে পারছি। পিঠা উৎসব আস্তে আস্তে আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। যেন হারিয়ে না যায় তা মনে করিয়ে দেওয়ার জন্যই আমরা পিঠা উৎসব করছি। আসলে প্রেমের যেমন কোনো সময় নেই তেমনি পিঠা উৎসবেরও কোনো সময় নেই।’
এখন পিঠা উৎসব গ্রাম গঞ্জ থেকেও বিলিন হয়ে যাচ্ছে। আগে মায়েরা যেমন করে রাত জেগে পিঠা তৈরি করতেন এখন এই অবস্থা আর নেই। আমাদের মনমানসিকতারও পরিবর্তন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি বখতিয়ার রাণা, যুগ্ম সম্পাদক ফরিদা ইয়াসমিন, কোষাধ্যক্ষ বদিউল আলম, ব্যবস্থাপনা কমিটির সদস্য- পারভীন সুলতানা মুসা ঝুমা, মোঃ নুরুল হুদা, হাসান হাফিজ, নুরুদ্দিন আহমেদ, ফরিদ হোসেন, শামসুদ্দিন আহমেদ চারু, নুরুল হাসান খান, শান্তা মারিয়া, মাঈনুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা,১৪মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
জাতীয়
জাতীয় প্রেসক্লাবে পিঠা উৎসব
গ্রাম-বাংলার পিঠা-পার্বণে পিঠা খাওয়ার যে কি আনন্দ তা কি ভোলা যায়,তারই মনে করে দেয় প্রেসক্লাবের কাবাব হাউজের সবুজ চত্বরের অনুষ্ঠিত ওই পিঠা উৎসব। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই পিঠা উৎসব। আর সাথে রয়েছে ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মান্নার দে’র গান





