গাইবান্ধার ফুলছড়িতে শহিদুল ইসলাম খাঁন (৪০) নামের এক কৃষক ডাকাতের গুলিতে নিহত হয়েছেন। উপজেলার ফজলুপুর ইউনিয়নের উজালা ডাঙ্গা চরে সোমবার রাত বারোটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম খাঁন ফজলুপুর ইউনিয়নের কুচখালী চর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।
ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘবদ্ধ ডাকাত দল শহিদুলের বাড়ির পাশে নৌকা থামিয়ে তার বাড়িতে ডাকাতি করার চেষ্টা করে। ডাকাতদল এক পর্যায়ে তার গরুর ঘর থেকে চারটি গরু নিয়ে যাওয়ার সময় শহিদুল বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা শহিদুলকে গুলি করে হত্যা করে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, ঘটনাটি শোনার পর তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই প্রতিবেদন লেখার সময় তিনি রাস্তায় রয়েছেন বলে জানান।
এম এ





