বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদ মর্যাদার ২৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তাদের বদলি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান।
তিনি জানান, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





