চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ২৯ নেতাকর্মীসহ ৮৬ জনকে আটক করা হয়েছে।

জেলার বিভিন্ন উপজেলায় মঙ্গলবার রাতব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন জানান, জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রায়কে ঘিরে নাশকতা ঘটতে পারে এমন আশঙ্কায় পুলিশের বিশেষ অভিযান চালানো হয়।

তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা থেকে ৩০ জন, শিবগঞ্জ থানা থেকে ২২ জন, গোমস্তাপুর থানা থেকে আটজন, নাচোল থানা থেকে ২২ জন ও ভোলাহাট থানা থেকে চারজনকে আটক করা হয়েছে।

এদিকে, নিজামীর রায়কে ঘিরে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‌্যাব-পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিজিবির সদস্যরা।

কেএইচ