নড়াইলের লোহাগড়া উপজেলার সারুলিয়া গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।

পূর্বশত্রুতার জের ধরে বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সারুলিয়া গ্রামের আজিবর ও জামান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে সকালে জামান গ্রুপের লোকজন আজিবরের গ্রুপের লোকজনের বাড়িতে হামলা চালায়। এ সময় দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হন।

আহতদের নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেএইচ