গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার ভাটি বুড়াউল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলেন-গাইবান্ধা সদর উপজেলার সিঘাই মোল্লার চরের মৃত চান্দ উল্লার ছেলে অছিয়ত জামাল (৩৬), একই গ্রামের আয়নাল হকের ছেলে বাবুল (৩২), পাড়া বেয়ারা গ্রামের জয়েন মোল্লার ছেলে সুরুজ্জামান (৪০) ও হযরত আলীর ছেলে রশিদ মিয়া (৪২)।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এআই