রাজধানীর পল্টনের ভাসানী গলিতে দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক রিকশা চালক আহত হয়েছেন।
শনিবার বিকেল ৬ টা ১০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাসানী গলিতে হঠাৎ দুটি হাতবোমার বিস্ফোরণ হয়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে পল্টন মডেল থানার ডিউটি অফিসার এসআই রফিকুল ইসলাম জানান, এ ধরণের কোনো সংবাদ থানায় নেই।
জেআই





