বাংলাদেশি মজিবুরের ওপর হামলার ঘটনায় জড়িত দু’জন যুবকের অবস্থান শনাক্ত করেছে বলে জানিয়েছে নিউইয়র্কের এনওয়াইপিডির তদন্তকারী দল।
মঙ্গলবার তাদের শনাক্তের সিসিটিভির ভিডিও ফুটেজ গণমাধ্যমে প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা জানান দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।
এদিকে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে মজিবুরের ওপর হামলার প্রতিবাদে অংশ নিয়ে ইলেক্টেড অফিসিয়ালরা বলেছেন, ‘অভিবাসীরাই নিউইয়র্ক গড়ার কারিগর।
তারা মুসলিম কিংবা যে ধর্মেরই হোক তাদের ওপর হামলা কোনোভাবেই সহ্য করা হবে না।’
নিউইয়র্ক স্থানীয় জনপ্রতিনিধি লুইস সিপুলভেদা, নিউইয়র্ক স্টেট সিনেটর ও সাবেক ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট রুবিন দিয়াজ সিনিয়র, বর্তমান ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট রুবিন দিয়াজ জুনিয়র, নিউইয়র্ক স্টেট এসেম্বলিম্যান মার্কোস ক্রেসপো প্রমুখ বক্তব্য রাখেন।
ওইদিন সকালে প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের বাংলাদেশি অধ্যুষিত পার্কচেস্টার পিএস ওয়ান হান্ড্রেড নাইনটিন স্কুলের সামনে মজিবুরের ওপর হামলার প্রতিবাদে অংশ নেন তারা।
গত ১৫ জানুয়ারি এই স্কুলটির সামনেই হামলার শিকার হন বাংলাদেশি মজিবুর।
এমকে





