২০১৬ সালের জন্য ই- হজ সিস্টেমের আওতায় প্রাক-নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

মন্ত্রী জানান, হজ ব্যবস্থাপনা হয়রানিমুক্ত করার জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে। এ কার্যক্রম আগামী ২৩ মার্চ থেকে শুরু হয়ে ৩০ মে পর্যন্ত চলবে।

তিনি জানান, চাঁদ দেখা সাপেক্ষে এবার আগামী ১০ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হবে। চুক্তি অনুসারে এবার ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজে যেতে পারবেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার হজযাত্রী হজে যাবে। বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

ধর্মমন্ত্রী আরও জানান, এবার সর্বনিম্ব ১৫০ জন হজ যাত্রীকে পাঠাতে হবে বেসরকারি হজ এজেন্সিগুলোকে। যা গত বছর ছিল ৫০ জন।

প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরুর লক্ষে আমাদের নিয়োগকৃত আইটি প্রতিষ্ঠান প্রয়োজনীয় সফটওয়ার প্রস্তুত,স্থাপন ও পরীক্ষামূলক নিবন্ধন শেষ করেছে।

এসএম