ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর সেক্রেটারী সালাউদ্দিন মাহমুদ বলেন আওয়ামী ফ্যাসিবাদী সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে জামায়াত-শিবিরসহ বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের একের পর এক গুম,খুন করেই যাচ্ছে।
এ জঘণ্য কাজে তাদেরকে সহায়তা করার জন্য রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। তাদের গুমের শিকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহ ওয়ালিউল্লাহ,আল মোকাদ্দাসসহ অসংখ্য শিবির নেতা কর্মী বছরের পর বছর ফিরে আসেনি।
তাদের সন্ধানে উচ্চ আদালতের স্মরণাপন্ন হলেও নিখোঁজের স্বজনরা এ ব্যাপারে আজো কোন সদুত্তর পায়নি। সরকার বিরোধী দলের জনপ্রিয় নেতাদের গুম করার মাধ্যমে তাদের অপশাসনের বিরুদ্ধে চলমান আন্দোলন দমাতে অপকৌশলের আশ্রয় নিয়েছে।
গুম,খুন করে সরকার আওয়ামী ফ্যাসিবাদের সেই পুরানো ঐতিহ্য ফিরিয়ে এনে সকল মত বন্ধ করার মধ্য দিয়ে নিজেদের ক্ষমতা আরো কুক্ষিগত করতে চাইছে। তাই তাদের গুম,খুনসহ সকল হীণ কাজ রুখে দিতে অবিলম্বে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যূত করতে হবে।
চট্টগ্রাম মহানগরী উত্তর শিবিরের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত র্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর উত্তর শিবিরের মানবাধিকার সম্পাদক সাব্বির আহমদ’র সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন শিবির নেতা মাহবুবুর রহমান,জামাল উদ্দিন, এস এম ফোরকান,মহিউদ্দিন প্রমুখ। সমাবেশে বক্তারা মানবাধিকার রক্ষায় সবাইকে আরো বেশি সচেতন হবার আহ্বান জানান।
এসএইচ





