রাজনৈতিক দলগুলোকে গুম-খুনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন,আজকে যাই ঘটুক না কেন একদিন এর বিচার হবে। অতীতে কোনো অপরাধী পার পেয়ে যায়নি আর ভবিষ্যতেও কেউ পার পাবে না। এ সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসেতে হবে।

শুক্রবার সকালে রাজধানীর মহাখালীতে ব্রাক ইন সেন্টারে ইয়ুথ মুভমেন্ট অফ ডেমোক্রেসি আয়োজিত ‘গুম-খুন ও অপহরণ বন্ধ ও মানবাধিকার রক্ষার দাবিতে এক গণস্বাক্ষর অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সংগঠনের আহ্বায়ক সামা ওবায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ড. জাফর-উল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাংবাদিক মাহফুজ-উল্লাহ প্রমুখ।

এ সময় গুম হওয়া ব্যক্তিদেরকে ঈদের আগে পরিবারের কছে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর নিকট দাবি জানান স্বজনরা।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ